Tuesday, March 3, 2026
Home Blog Page 6

গাজার মানুষের কান্না পৌঁছে গেছে স্বর্গে: পোপ লিও

0

অবিলম্বে যুদ্ধ বিরতির আহ্বান জানিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ লিও। তিনি বলেন, গাজায় হামলায় শিকার শিশু ও বাবা-মায়েদের কান্না স্বর্গে পৌঁছে যাচ্ছে।

বুধবার (২৮ মে) সেন্ট পিটার্স স্কয়ারে এক সভায় তিনি গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন নিয়ে এসব কথা বলেন। এছাড়া আন্তর্জাতিক আইনের প্রতি ‘পূর্ণ সম্মান’ প্রদর্শনের আহ্বান জানান।

https://googleads.g.doubleclick.net/pagead/ads?gdpr=0&client=ca-pub-4824217372509345&output=html&h=280&adk=2508816157&adf=587344992&pi=t.aa~a.3987509640~i.13~rp.4&w=750&abgtt=6&fwrn=4&fwrnh=100&lmt=1748446440&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=4245962070&ad_type=text_image&format=750×280&url=https%3A%2F%2Fjamuna.tv%2Fnews%2F615390%3Ffbclid%3DIwY2xjawKkDANleHRuA2FlbQIxMABicmlkETFBZVJOeG01RHEzTzgxYk9xAR4XBerY9rNH1yANGDkkSEBV8escwbBwyXb69Z6hpW75gs2BLp7buJpzlBAVIw_aem_jmeRNJ1OAc7rWnoFX0aiDg&fwr=0&pra=3&rh=188&rw=749&rpe=1&resp_fmts=3&wgl=1&fa=27&uach=WyJXaW5kb3dzIiwiMTAuMC4wIiwieDg2IiwiIiwiMTI1LjAuNjQyMi4xMTIiLG51bGwsMCxudWxsLCI2NCIsW1siR29vZ2xlIENocm9tZSIsIjEyNS4wLjY0MjIuMTEyIl0sWyJDaHJvbWl1bSIsIjEyNS4wLjY0MjIuMTEyIl0sWyJOb3QuQS9CcmFuZCIsIjI0LjAuMC4wIl1dLDBd&dt=1748446439789&bpp=3&bdt=4989&idt=-M&shv=r20250522&mjsv=m202505220101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D27c380621dee1078%3AT%3D1748156964%3ART%3D1748446390%3AS%3DALNI_MaEJGQH4846pbgqM_sUndfQLJO2uQ&gpic=UID%3D000010e5f24f04b1%3AT%3D1748156964%3ART%3D1748446390%3AS%3DALNI_MbO9JnPkaSv9rEHuCuAcMgogvcp-w&eo_id_str=ID%3Da5b7de6ad6782880%3AT%3D1748156964%3ART%3D1748446390%3AS%3DAA-AfjbBuoIqHSNuap0YgOD-GO6a&prev_fmts=0x0%2C750x280%2C1140x280&nras=3&correlator=7693039005116&frm=20&pv=1&u_tz=360&u_his=1&u_h=768&u_w=1366&u_ah=728&u_aw=1366&u_cd=24&u_sd=0.8&dmc=8&adx=273&ady=899&biw=1686&bih=758&scr_x=0&scr_y=0&eid=31092201%2C95332584%2C95353387%2C95360390%2C95360813%2C95360815%2C95361623%2C95362175%2C95360294&oid=2&pvsid=7424850149982199&tmod=136302959&uas=3&nvt=1&ref=https%3A%2F%2Fl.facebook.com%2F&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C1366%2C0%2C1366%2C728%2C1707%2C758&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&bz=0.8&td=1&tdf=0&psd=W251bGwsbnVsbCwibGFiZWxfb25seV8yIiwxXQ..&nt=1&ifi=4&uci=a!4&btvi=3&fsb=1&dtd=940

তিনি বলেন, গাজা উপত্যকায় মৃত সন্তানদের শরীর ধরে থাকা বাবা-মায়েদের কান্না ক্রমেই স্বর্গে পৌঁছে যাচ্ছে।

https://googleads.g.doubleclick.net/pagead/ads?gdpr=0&client=ca-pub-4824217372509345&output=html&h=280&adk=2508816157&adf=2716669502&pi=t.aa~a.3987509640~i.15~rp.4&w=750&abgtt=6&fwrn=4&fwrnh=100&lmt=1748446440&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=4245962070&ad_type=text_image&format=750×280&url=https%3A%2F%2Fjamuna.tv%2Fnews%2F615390%3Ffbclid%3DIwY2xjawKkDANleHRuA2FlbQIxMABicmlkETFBZVJOeG01RHEzTzgxYk9xAR4XBerY9rNH1yANGDkkSEBV8escwbBwyXb69Z6hpW75gs2BLp7buJpzlBAVIw_aem_jmeRNJ1OAc7rWnoFX0aiDg&fwr=0&pra=3&rh=188&rw=749&rpe=1&resp_fmts=3&wgl=1&fa=27&uach=WyJXaW5kb3dzIiwiMTAuMC4wIiwieDg2IiwiIiwiMTI1LjAuNjQyMi4xMTIiLG51bGwsMCxudWxsLCI2NCIsW1siR29vZ2xlIENocm9tZSIsIjEyNS4wLjY0MjIuMTEyIl0sWyJDaHJvbWl1bSIsIjEyNS4wLjY0MjIuMTEyIl0sWyJOb3QuQS9CcmFuZCIsIjI0LjAuMC4wIl1dLDBd&dt=1748446439789&bpp=2&bdt=4989&idt=-M&shv=r20250522&mjsv=m202505220101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D27c380621dee1078%3AT%3D1748156964%3ART%3D1748446390%3AS%3DALNI_MaEJGQH4846pbgqM_sUndfQLJO2uQ&gpic=UID%3D000010e5f24f04b1%3AT%3D1748156964%3ART%3D1748446390%3AS%3DALNI_MbO9JnPkaSv9rEHuCuAcMgogvcp-w&eo_id_str=ID%3Da5b7de6ad6782880%3AT%3D1748156964%3ART%3D1748446390%3AS%3DAA-AfjbBuoIqHSNuap0YgOD-GO6a&prev_fmts=0x0%2C750x280%2C1140x280%2C750x280&nras=4&correlator=7693039005116&frm=20&pv=1&u_tz=360&u_his=1&u_h=768&u_w=1366&u_ah=728&u_aw=1366&u_cd=24&u_sd=0.8&dmc=8&adx=273&ady=1217&biw=1686&bih=758&scr_x=0&scr_y=0&eid=31092201%2C95332584%2C95353387%2C95360390%2C95360813%2C95360815%2C95361623%2C95362175%2C95360294&oid=2&pvsid=7424850149982199&tmod=136302959&uas=3&nvt=1&ref=https%3A%2F%2Fl.facebook.com%2F&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C1366%2C0%2C1366%2C728%2C1707%2C758&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&bz=0.8&td=1&tdf=0&psd=W251bGwsbnVsbCwibGFiZWxfb25seV8yIiwxXQ..&nt=1&ifi=5&uci=a!5&btvi=4&fsb=1&dtd=962

তিনি আরও বলেন, দায়িত্বশীলদের প্রতি আমার অনুরোধ, লড়াই বন্ধ করুন এবং সকল জিম্মিদের মুক্তি দেয়ার ব্যবস্থা করুন। মানবিক আইনের প্রতি শ্রদ্ধা রাখুন।

গত ৮ মে নির্বাচিত হয়ে পোপ ফ্রান্সিসের স্থলাভিষিক্ত হন পোপ লিও। সভায় তিনি ইউক্রেন যুদ্ধ অবসানের আবেদনও জানান।

এদিকে গাজায় ‘গণহত্যা’ চালানোর দায়ে ইসরায়েল সরকার ও মন্ত্রীদের ওপর নিষেধাজ্ঞা দিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে চিঠি দিয়েছেন দেশটির ৮০০ জনের বেশি আইনজীবী, শিক্ষক ও সাবেক বিচারপতি।

চিঠিতে ইসরায়েলের সংঘটিত ‘আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন’ বন্ধে দৃঢ় ও কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। খোলা চিঠিতে বলা হয়, গাজায় গণহত্যা চালানো হচ্ছে। সেখানে গণহত্যার একটি গুরুতর ঝুঁকি বিদ্যমান।

এতে বলা হয়, গাজায় যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ ও আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘনের ঘটনা ঘটছে। এ নিয়ে দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী স্টারমারকে অনুরোধ জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, গাজাবাসীর নিশ্চিহ্ন হওয়া ঠেকাতে জরুরি ও দৃঢ় পদক্ষেপ নেয়া প্রয়োজন। যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট ও অন্যান্য আদালতের সাবেক বিচারপতিসহ বিশিষ্ট আইনজীবীরা চিঠিতে সই করেছেন।

ঈদের চাঁদ দেখা গেছে, ৭ জুন দেশে পবিত্র ঈদুল আজহা

0

বাংলাদেশের আকাশে আজ বুধবার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল বৃহস্পতিবার ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে। জিলহজ মাসের ১০ তারিখ, অর্থাৎ ৭ জুন বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

আজ সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সভাকক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় ১৪৪৬ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, আজ বুধবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গেছে। এমতাবস্থায় আগামীকাল বৃহস্পতিবার থেকে ১৪৪৬ হিজরি সনের পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। এ পরিপ্রেক্ষিতে আগামী ১০ জিলহজ ১৪৪৬ হিজরি, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ৭ জুন ২০২৫ শনিবার পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

সভায় তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আয়াতুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ খোরশেদ আলম খান, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মো. নাজিম উদ্দিন, বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসনের উপসচিব শামীম আহমেদ, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মুহাম্মদ শহিদুল ইসলাম, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. নূরুল করিম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি লোকমান হোসেন, চরমোনাই আহছানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ মো. মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের দাওয়া ও ইসলামিক শিক্ষা বিভাগের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ ফারুক, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুল হক, জমিয়াতুল উলুমিল ইসলামিয়ার সহকারী অধ্যক্ষ আব্দুল গাফফার প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল মঙ্গলবার সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা যায়। সে হিসেবে দেশটিতে ১০ জিলহজ আগামী ৬ জুন (শুক্রবার) পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। ঈদের আগের দিন ৫ জুন পবিত্র হজ পালিত হবে।

নির্বাচন সামনে এলেই জনগণ রুখে দেবে সব ষড়যন্ত্র: মোশাররফ

0

জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা হলে দেশে নির্বাচনকে কেন্দ্র করে যেসব ষড়যন্ত্র চলছে, সেগুলো জনগণই মোকাবিলা করতে পারবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

আজ বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির তিন সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে’ তিনি এ কথাগুলো বলেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, নির্বাচনের তারিখ ঘোষণা হলে বর্তমানে যে ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্র জনগণই মোকাবিলা করতে পারবে। নির্বাচনের তারিখ ঘোষণা হলে জনগণ ও রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী হয়ে যাবে।

বিএনপির এই নেতা বলেন, নির্বাচনকে বিলম্বিত করার জন্য পতিত স্বৈরাচার দেশে-বিদেশে নানা ষড়যন্ত্র করছে। তা না হলে সংস্কার এবং মামলা—দুটি বিষয়কে নির্বাচনের সঙ্গে তুলনা করার কোনো অর্থ হয় না। এই তিনটি আলাদা বিষয়।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমরা সংস্কার চাই, কিন্তু সব সংস্কার এক কথায় করা যাবে না। এটা চলমান বিষয়। সংস্কারের বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করতে বলেছি। প্রস্তাব দিয়েছি। ৩১ দফা উপস্থাপন করেছি। আমরা চাই, নির্বাচন–সংক্রান্ত সংস্কার অতি দ্রুত শেষ করে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হোক।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ১০ মাস পার হচ্ছে, কিন্তু সরকার এখন পর্যন্ত দেশে ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য কোনো পদক্ষেপ নেয়নি।

বিচারের সঙ্গে নির্বাচনকে সম্পৃক্ত করার কোনো অর্থ হয় না মন্তব্য করে খন্দকার মোশাররফ বলেন, ‘বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় এলে সংস্কার এবং মামলার বিচার গুরুত্বের সঙ্গে করবে। সে জন্য জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করার কোনো যুক্তি নেই।’

তারুণ্যের ডাকে নয়াপল্টনে নেতা-কর্মীদের ঢল

0

জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে শুরু হয়েছে বিএনপির তিন সংগঠন আয়োজিত ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’।

আজ বুধবার বেলা দুইটার কিছু আগে এই সমাবেশ শুরু হয়। জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল এই সমাবেশের আয়োজক। তাদের আশা, সমাবেশে ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে ১৫ লাখ তরুণ জমায়েত হবেন।

সমাবেশ উপলক্ষে রাজধানীর নয়াপল্টনসহ আশপাশের এলাকায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতা-কর্মীরা মিছিল নিয়ে জড়ো হয়েছেন।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীতে সমাবেশ মঞ্চ তৈরি করা হয়েছে। মঞ্চের সামনের সড়কে কোনো যানবাহন চলছে না। আশপাশের বিভিন্ন সড়কে দেখা দিয়েছে যানজট।

সরেজমিন দেখা যায়, সমাবেশে যোগ দিতে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নয়াপল্টনের দিকে আসছেন নেতা-কর্মীরা। তাঁরা সবুজ, হলুদ ও লাল রঙের ক্যাপ ও টি-শার্ট পরে সমাবেশে যোগ দিচ্ছেন। তাঁরা নানা দলীয় স্লোগান দিচ্ছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদী আমিন প্রথম আলোকে বলেন, ‘আমরা ইতিমধ্যে চট্টগ্রাম, খুলনা, বগুড়ায় তারুণ্যের সমাবেশ করেছি। তারই ধারাবাহিকতায় আজ আমরা পল্টনে মহাজনসমুদ্র দেখছি, একটি আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে। সেই একটি আকাঙ্ক্ষা হলো, গণতান্ত্রিক বাংলাদেশে ভোটের অধিকার, এর মাধ্যমে আমরা গণ-অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেটি বাস্তবায়ন করব। এর মাধ্যমে আমরা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের একটি বাংলাদেশ বিনির্মাণ করব।’

তরুণদের কাছে টানতে মে মাসজুড়ে কর্মসূচি ঘোষণা করে বিএনপির এই তিন সংগঠন। কর্মসূচির মধ্যে রয়েছে চারটি বড় বিভাগ ও শহরে দুই দিন করে মোট আট দিন সেমিনার ও সমাবেশ। ইতিমধ্যে চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় সেমিনার ও সমাবেশ হয়েছে। সর্বশেষ আয়োজন রাজধানী ঢাকায়।

আয়োজকদের ভাষ্য, তরুণদের নিয়ে ধারাবাহিক সেমিনার ও সমাবেশ কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি বৃহৎ নীতিগত প্রয়াস। এর মাধ্যমে ভবিষ্যতের রাষ্ট্রচিন্তায় তরুণদের সম্পৃক্ত করা হচ্ছে।

আজকের সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হওয়ার কথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। আয়োজকেরা বলছেন, তিনি দেশের তরুণ প্রজন্মের সামনে দলের রাষ্ট্রচিন্তা, রাজনৈতিক রূপরেখা ও ভবিষ্যৎ কৌশল তুলে ধরবেন।

এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদসহ দলটির শীর্ষ নেতাদের সমাবেশে উপস্থিত থাকার কথা।

রাজধানীজুড়ে তীব্র যানজট, দায় রাজনৈতিক সমাবেশে: ট্রাফিক বিভাগ

0

যেকোনো কর্মদিবসে রাজধানীতে সকালের দিকে যানজট বেশি থাকে। যানজট সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্তই বেশি থাকে সাধারণত। তবে এমন সময়ে রাজধানীর বিজয় সরণি থেকে ফার্মগেটমুখী সড়কে যানজট থাকে না আজ বুধবার সকালে যেমন ছিল। বিজয় সরণি থেকে সামনে এগিয়ে একেবারে কারওয়ান বাজার পর্যন্ত শুধু যানবাহনের সারি। গাড়ি একটুও সরছিল না। এটা সকাল ৯টার ঘটনা।

ফার্মগেট পুলিশ বক্সের কাছে ট্রাফিক পুলিশের এক সদস্য বলছিলেন, ‘এই জ্যাম শাহবাগ পর্যন্ত। সেখানে একটা সমাবেশ হচ্ছে, সে জন্য পুরো এলাকায় জ্যাম।’

এরপর সারা শহরে যানজট ছড়িয়ে গেছে। বেলা একটার দিকে এই প্রতিবেদন লেখার সময় যানজট তীব্র আকার নেয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার আজ বেলা পৌনে একটার দিকে প্রথম আলোকে বলেন, রাজধানীতে আজ ছাত্রদল ও যুবদলের তারুণ্যের সমাবেশ আছে। সেখানে কয়েক লাখ লোক আসার কথা। এ জন্য গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, কুমিল্লা থেকে বাসে করে নেতা-কর্মীরা রাজধানীতে আসছেন। নগরীর আশপাশ থেকেও বাস ভর্তি করে লোকজন আসছেন। শুধু  মিরপুর ও উত্তরার কিছু অংশ বাদ দিয়ে পুরো নগরেই আজ যানজট।

মো. সরওয়ার বলেন, আজ সকালে জামায়াতের নেতা আজহারুল ইসলামের মুক্তির পর শাহবাগে বিপুলসংখ্যক লোক জড়ো হন। তখন সেখানে যানজট শুরু হয়, এটাই শুরু। এরপর ছাত্রদলের সমাবেশের পর এটা আরও বেড়েছে। দুই রাজনৈতিক সমাবেশের কারণেই এত যানজট আজ নগরে।

কারওয়ান বাজারের সামনে দিয়ে যাওয়া এলিভিটেড এক্সপ্রেসওয়ের যত দূর চোখ যায়, শুধু গাড়ি আর গাড়ি। উঁচু একটি ভবন থেকে দেখা যায়, আটকে থাকা বাসগুলো থেকে অনেকেই হাঁটা শুরু করেছেন।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার বলেন, নগরে ঢোকার সব কটি স্থানে আজ অতিরিক্ত যানবাহনের চাপ। আর এটা সামলাতে ডিএমপির উপকমিশনার থেকে শুরু করে পরিদর্শকদের সবাই মাঠে আছেন। যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে।

বেসরকারি চাকরিজীবী নাদিম মাহমুদ আটকে আছেন মগবাজার এলাকায়। তিনি বলেন, ‘সকালে শাহবাগে এক ঘণ্টা দাঁড়িয়ে ছিলাম। এখন মগবাজারে এসে দেখছি রিকশাও নড়ছে না, গাড়ি তো একেবারেই বন্ধ।’

ট্রাফিক সূত্র জানিয়েছে, সন্ধ্যা পর্যন্ত যানজট পরিস্থিতির উন্নতির সম্ভাবনা খুব একটা নেই।

মাঠে উত্তেজনা, বাংলাদেশের ব্যাটারের হেলমেট ধরে টানলেন দক্ষিণ আফ্রিকার বোলার

0

ঘটনাটি ঘটে বাংলাদেশ ইমার্জিং দলের ইনিংসে ১০৪তম ওভারে। দক্ষিণ আফ্রিকা ইমার্জিংয়ের বোলার ইনোসেন্ট এনতুলির করা প্রথম বলেই এগিয়ে এসে ছক্কা হাঁকান রিপন মণ্ডল। এরপরই রিপনের দিকে এগিয়ে যান এনতুলি, ধাক্কাও দেন। বাংলাদেশের পেসার রিপন তাঁকে বারবার সরিয়ে দেওয়ার চেষ্টা করেন।

কিন্তু বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে রিপনের হেলমেট ধরে টান দেন এনতুলি। রিপন তাঁকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন আবারও। পরে দক্ষিণ আফ্রিকার কয়েকজন ফিল্ডার ও আম্পায়াররা এসে পরিস্থিতি শান্ত করেন। ততক্ষণে অবশ্য এক দফা হাতাহাতি হয়ে গেছে দুই ক্রিকেটারের মধ্যে।

মিরপুরে বাংলাদেশ ইমার্জিং ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিংয়ের মধ্যে দুটি চার দিনের ম্যাচের শেষটিতে আজ দ্বিতীয় দিনে এই অনাকাক্ষিত ঘটনা ঘটেছে। উদীয়মান ক্রিকেটারদের এমন আচরণ নজরে এনেছেন ম্যাচ রেফারি সেলিম শাহেদ। প্রথম আলোকে তিনি বলেন, ‘আম্পায়ার রিপোর্ট দেবে। এরপর আমরা এটির বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব। এখনই তাই কী হবে, বলা যাচ্ছে না।’

ম্যাচটির প্রথম শ্রেণির মর্যাদা না থাকলেও এই ঘটনায় শাস্তি হতে পারে দুজনেরই। সিরিজের শেষ ম্যাচ হওয়ায় কীভাবে শাস্তি দেওয়া হবে অথবা কার্যকর হবে, তা বোর্ডের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন সেলিম শাহেদ।

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের এই ম্যাচটিতে দারুণ শুরু করেছে বাংলাদেশ ইমার্জিং। প্রথম ইনিংসে বাংলাদেশ ৩৭১ রানে অলআউট হয়েছে। রিপনের উইকেটটি শেষ পর্যন্ত তুলে নিয়েছেন এনতুলিই। তাঁর বলে স্টাম্পিংয়ের শিকার হওয়ার আগে ৩ চার ও ২ ছক্কায় ৮১ বলে ৪৩ রান করেন রিপন।

কক্সবাজারসহ দেশের সাত অঞ্চলে ঝড়বৃষ্টির সম্ভাবনা

0

ঢাকা: বঙ্গোপসাগরের লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে। এটি আরও ঘণীভূত হতে পারে।

এছাড়া সাত অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে ৬০ কিলোমিটার বেগে ঝড়।

বুধবার (২৮ মে) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘণীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে |

অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ সন্ধ্যায় নির্ধারিত হবে ঈদুল আজহার দিন

0

পবিত্র ঈদুল আজহা কবে, তা জানতে আজ সন্ধ্যা ৬টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে আরবি ১৪৪৬ সনের জিলহজ মাসের চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ করা হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

গতকাল মঙ্গলবার (২৭ মে) এসব তথ্য জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নির্ধারিত ছুটি ছিল ৫ থেকে ১০ জুন পর্যন্ত (৬ দিন)। তবে দুই দিন অফিস করার শর্তে টানা ১০ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। সাপ্তাহিক ছুটির আগে ১১ ও ১২ জুন ছুটি ঘোষণা করে, এর বিনিময়ে দুই শনিবার ১৭ ও ২৪ মে সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত অফিস খোলা রাখা হয়। এর ফলে ১১ ও ১২ জুনের ছুটি এবং পরবর্তী দুই দিনের সাপ্তাহিক ছুটি মিলিয়ে ১০ দিনের টানা ছুটি পাবেন কর্মজীবীরা।

উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতরে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ছিল। ঈদ উপলক্ষে আগেই পাঁচ দিন টানা ছুটি ঘোষণা করেছিল সরকার। সেখানে নির্বাহী আদেশে আরও এক দিন ছুটি ঘোষণা করা হয়।

২০০ টাকা, পানি, খাবার—এসব দিয়েই বাংলাদেশে পাঠিয়ে দিল বিএসএফ

0

কু‌ড়িগ্রা‌মের রৌমারী উপ‌জেলার বড়াইবা‌ড়ী সীমান্ত দিয়ে ১৪ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে (পুশ ইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ মঙ্গলবার ভোরে বড়াইবাড়ী সীমান্তের ১০৬৭ নম্বর সীমানা পিলারের ‘নো ম্যান্স ল্যান্ড’ এলাকা দিয়ে ওই নাগরিকদের ঠেলে পাঠানো হয়। ওই ১৪ জনের মধ্যে ৯ জন পুরুষ ও ৫ জন নারী।

বাংলাদেশে আসতে বাধ্য হওয়া ব্যক্তিরা জানান, তাঁরা ভারতের আসামের বা‌সিন্দা। ঠেলে পাঠানোর সময় তাঁদের প্রত্যেকের হাতে বাংলাদেশি ২০০ টাকা, একটি পানির বোতল ও খাবারের প্যাকেট ধরিয়ে দেয় বিএসএফ। পরে তাঁদের জোরপূর্বক ঠেলে এপাশে পাঠানো হয়। কেউ আসতে না চাইলে তাঁর ওপর নির্যাতন চালানো হয়।

পুশ ইনের শিকার খায়রুল ইসলাম বলেন, ‘আসামের মিকিরভিটায় আমাদের মাটি (জমি) আছে, ঘরবাড়ি আছে। আমি সেখানকার প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক। আমার মা-বাবা সেখানের আদি বাসিন্দা। আমার বড় ভাই ও মা সেখানকার ওয়ার্ড মেম্বার।’

খায়রুল আরও বলেন, ‘২৩ মে আমাকে এসপি অফিসে তুলে নিয়ে আসা হয়। পরে সেখান থেকে ভারতের গোয়ালপাড়া জেলার মাটিয়া ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়। গতকাল (সোমবার) ওই ক্যাম্প থেকে ফজরের নামাজের আগে কাঁটাতার পার করে বাংলাদেশে পাঠানো হয়। সীমান্তে পাঠানোর আগে আমার সাথি ভাইবোনদের সবার হাতে ২০০ টাকা, পানির বোতল ও প্যাকেট খাবার দেওয়া হয়। কেউ আসতে রাজি না হলে মারধর করে।’

স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা যায়, মঙ্গলবার সকাল থেকে পুশ ইন করাকে কেন্দ্র ক‌রে বি‌জি‌বি ও বিএসএফের ম‌ধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুশ ইন ঠেকাতে এলাকাবাসী ও বিজিবি সীমান্ত এলাকায় অবস্থান নিলে বিএসএফ চারটি গুলি করে। এ ছাড়া দুপু‌রে বি‌জি‌বির পক্ষ থে‌কে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হ‌লেও বিএসএফ রা‌জি হয়‌নি। উল্টো বাংলাদেশের আকা‌শে ড্রোন ওড়া‌নো, সীমান্তে ভা‌রী অস্ত্র তাক করিয়ে ভয় দেখানোর চেষ্টা করে।

ত‌বে বিজিবির পক্ষ থেকে সীমান্তে পুশ ইনের চেষ্টার ঘটনায় উত্তেজনার কথা স্বীকার করা হলেও গুলির কথা অস্বীকার করেছে। জামালপুর ৩৫ বি‌জি‌বি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) হাসানুর রহমান বলেন, পতাকা বৈঠকের কথা থাকলেও সে‌টি হয়‌নি। আটক ১৪ জনকে বড়াইবা‌ড়ী ক্যাম্পে রাখা হয়েছে। তাঁরা মূলত কোন দে‌শের নাগ‌রিক সেটা যাচাই–বাছাই ক‌রে পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কুড়িগ্রাম–৪ আসনের সাবেক সংসদ সদস্য ও ২০০১ সালে ঐতিহাসিক বড়াইবাড়ী যুদ্ধে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা রুহুল আমীন প্রথম আলোকে বলেন, ‘বিএসএফ জোর করে ১৪ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে। আমরা এলাকাবাসী ও বিজিবি বাধা দিতে গেলে বিএসএফ আমাদের ভয় দেখাতে রাবার বুলেট ছোড়ে। এ ছাড়া তারা ভারত ও বাংলাদেশের আকাশে ড্রোন উড়িয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে। ওই সময়ে ভারতের সীমান্তে বেশ কিছু ভারী যানবাহন দেখা যায়। কিন্তু বিজিবি কেন এটি অস্বীকার করছে, আমার জানা নেই। বর্তমানে পুশ ইনের শিকার ওই ১৪ জন বড়াইবাড়ী বিজিবি ক্যাম্পে রয়েছেন।’

তিনি আরও বলেন, ‘১৪ ভারতীয় নাগরিকের হাতে বাংলাদেশি ২০০ করে টাকা ও পানির বোতল দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে। তাঁরা আমাকে টাকা দেখিয়েছেন।

সুব্রত-মাসুদের স্বীকারোক্তিতে গ্রেপ্তার শুটার আরাফাত ও শরিফ

0

তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তারের পর তাঁদের দেওয়া তথ্যমতে ঢাকার হাতিরঝিল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন সুব্রত বাইনের সহযোগী শুটার আরাফাত ও শরিফ। এই সন্ত্রাসীরা স্যাটেলাইট ফোন ব্যবহার করতেন।

আজ মঙ্গলবার বিকেলে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতেহ আলী ও তাঁর ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ ওরফে আবু রাসেল মাসুদসহ চারজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৫টি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫৩টি গুলি এবং একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা স্যাটেলাইট ফোন ব্যবহার করতের বলে জানিয়েছে অভিযানসংশ্লিষ্ট সূত্রগুলো।

আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা সংবাদ সম্মেলনে জানান, সেনাবাহিনীর বিশেষ অভিযানে আজ সকাল ৫টার পর কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করা হয় সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে সুব্রত বাইনের অপর দুই সহযোগী শুটার আরাফাত এবং শরীফকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, গ্রেপ্তার চারজনের নামে বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে। সুব্রত বাইন এবং মোল্লা মাসুদ ‘সেভেন স্টার’ সন্ত্রাসী দলের নেতা এবং তালিকাভুক্ত ২৩ শীর্ষ সন্ত্রাসীদের অন্যতম। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সকালে অভিযানটি পরিচালনা করা হয়।

আইএসপিআরের পরিচালক বলেন, গ্রেপ্তার অভিযান দলের কোনো ক্ষয়ক্ষতি ও নাশকতা ছাড়াই অপরাধীদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। সফল এই অভিযান বাস্তবায়নে সেনাবাহিনীর বিভিন্ন ইনফরমেশন, দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং বাংলাদেশ পুলিশ অগ্রণী ভূমিকা পালন করে।

লে. কর্নেল সামি উদ দৌলা বলেন, সেনাবাহিনী জননিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। যেকোনো ধরনের অপরাধমূলক কার্যক্রমের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে সবাইকে অনুরোধ জানান তিনি।