Tuesday, March 3, 2026
Home Blog Page 25

তরুণদের চাকরির পেছনে না দৌড়ে নিজের পায়ে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

0

তরুণদের চাকরির পেছনে না দৌড়ে নিজের পায়ে দাঁড়ানোর কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি। এখন জাতিকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করছি।’

বৃহস্পতিবার (৩০ মে) পটুয়াখালীর কলাপাড়ার খেপুপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জনসমাবেশে এসব কথা বলেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা তরুণদের সহজ শর্তে ঋণ দিচ্ছি। এ ঋণ নিয়ে তারা উদ্যোক্তা হয়ে নিজেরা সাবলম্বী হতে পারে, আবার কর্মসংস্থানও তৈরি করতে পারে। আমরা দেশে দক্ষ জনশক্তি তৈরিতে বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে কাজ করছি।’

শেখ হাসিনা তার সরকারের নেওয়া নানান উন্নয়ন প্রকল্পের বিবরণ দিয়ে বলেন, ‘সবগুলো প্রকল্পের কাজ শেষ হলে আমরা উন্নত ও সমৃদ্ধ জাতি হিসেবে বিশ্বে স্বীকৃতি পাব।’

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবেশস্থলে ঘূর্ণিঝড় রিমলের আঘাতে ক্ষতিগ্রস্ত দুই হাজার মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এদিন বেলা ১১টার দিকে রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারে পটুয়াখালীর উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর সাড়ে ১২টার দিকে কলাপাড়ার খেপুপাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন হেলিপ্যাডে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার।

আজ কলাপাড়ায় আন্ধারমানিক নদীর ওপর নির্মিত শেখ কামাল সেতু পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের সম্মেলনকক্ষে বরিশাল বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

প্রধানমন্ত্রী বিকেল ৫টায় পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের হেলিপ্যাড থেকে ঢাকার উদ্দেশে রওনা করার কথা রয়েছে।

বিজয়নগরের সেই নারী প্রার্থীর খোঁজ মিলেছে নারায়ণগঞ্জে

0

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রীতি খন্দকার হালিমার খোঁজ পেয়ে তাকে উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৩০ মে) সকালে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে পুলিশ তাকে উদ্ধার করে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। বেলা ১১টার দিকে তিনি বলেন, ‘ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রীতি খন্দকার হালিমাকে নারায়ণগঞ্জ থেকে বিজয়নগরে আনা হচ্ছে। কীভাবে কী হয়েছে, সেটা তাকে নিয়ে আসার পর বলা যাবে।’

প্রীতি খন্দকারের স্বামী মাসুদ খন্দকার বলেন, ৫ জুন বিজয়নগর উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে তার স্ত্রী মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদ্মফুল প্রতীকে নির্বাচন করছেন। সার্ভার ত্রুটির কারণে প্রীতির মনোনয়ন জমা দিতে সমস্যা হওয়ার ফলে হাইকোর্ট থেকে প্রার্থিতা ফিরে পান তিনি। গত মঙ্গলবার (২৮ মে) দুপুরে উপজেলার হরষপুর ইউনিয়নে দুজন সহযোগী নিয়ে নির্বাচনি প্রচারণায় যান তিনি। হরষপুরের ঋষিপাড়ায় ঢুকে প্রচার করা অবস্থায় সহযোগী দুই মহিলা বাহিরে আসেন আর প্রীতি ভোটারদের সঙ্গে ভিতরে কথা বলছিলেন। ১০ থেকে ২০ মিনিট পার হলেও বের হচ্ছেন না বিধায় তারা আবার ভেতরে যান। গিয়ে তারা প্রীতিকে খোঁজে পাচ্ছিলেন না। এরপর বিষয়টি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ থানার ওসিকে জানানো হয়।

পরে প্রীতি খন্দকারের স্বামী মাসুদ খন্দকার এ বিষয়ে থনায় জিডি করেন। এতে তার স্ত্রীকে গুম করা হয়ে থাকতে পারে বলে অভিযোগ করেন।

রেমালের তাণ্ডব: ‘ঢাল হয়েছে’ সুন্দরবন

0
রেমালের তাণ্ডব: ‘ঢাল হয়েছে’ সুন্দরবন

রেমাল ঘূর্ণিঝড় এর আঘাত ও ভারী বৃষ্টিপাতে উপকূলীয় জনপদ খুলনার কয়রা, পাইকগাছা ও দাকোপ উপজেলায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকছে; প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম।

ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়েছে অসংখ্য বাড়িঘর ও গাছপালা। জোয়ারের পানিতে তলিয়ে গেছে চিংড়ি ঘের; জমির ফসল। ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ অংশে ছয় হাজারের বেশি বর্গকিলোমিটার এলাকা জুড়ে দাঁড়িয়ে থাকা বিশ্বঐতিহ্য সুন্দরবন।

উপকূলবাসী মনে করছেন, বরাবরের মতো এবারও প্রবল ঘূর্ণিঝড়ের তাণ্ডব থেকে উপকূল রক্ষায় ঢাল হয়ে দাঁড়িয়েছে সুন্দরবন। নিজে লড়াই করে ঘূর্ণিঝড় থেকে উপকূলীয় জনপদকে রক্ষা করছে এই বন।

সুন্দরবনের কারণে এবারও ক্ষয়ক্ষতির পরিমাণ স্বাভাবিকের চেয়ে ‘কম’ হয়েছে বলে মনে করেন খুলনা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আমিরুল আজাদ।

তিনি বলেন, “ঘূর্ণিঝড় কেন্দ্রের যে বাতাসের বেগ, সেটি ছিল ৯০ থেকে ১২০ কিলোমিটার। এটি যখন উপকূলে আঘাত হেনেছে; তখন উপকূল এলাকায় ১০০ কিলোমিটার পর্যন্ত বাতাসের বেগ ছিল।

“ঝড়গুলো যে বেগে আসে, সেই তুলনায় ভূমিতে কম বেগে প্রবেশ করে। এর অন্যতম কারণ হচ্ছে, এটা অতিক্রম করে সুন্দরবনের পাশ দিয়ে। সুন্দরবন এলাকায় এটা যখন প্রথমে ওঠে তখন দেখা যায়, বাতাসের যে সর্বোচ্চ গতি থাকে সেটা কিছুটা বাধাগ্রস্ত হয়। পরে সামনে আগালেও সে গতিটা থাকে না।“

খুলনার সুন্দরবন-সংলগ্ন উপকূলীয় এলাকায় জলবায়ু নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লাইমেট মুভমেন্ট’ এর সমন্বয়ক শর্মিলা সরকার বলেন, “সুন্দরবন যেন উপকূল এলাকায় প্রকৃতির দেয়াল। বাংলাদেশে ঝড় প্রবেশের মুখেই সুন্দরবনের অবস্থান।

“এর কারণে ঝড় প্রবেশ করতেই বনে বাধার সম্মুখীন হয়। এতে বনের গাছপালা ও বন্যপ্রাণীর ক্ষতি হলেও লোকালয়ে বড় দুর্যোগ থেকে রক্ষা করে।”

খুলনা-১ আসনের সংসদ সদস্য ননী গোপাল মণ্ডল বলছিলেন, ভৌগোলিকভাবে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার জনপদ ও বঙ্গোপসাগরের মাঝখানে সুন্দরবনের অবস্থান। গাছপালায় আচ্ছাদিত সুন্দরবনের কারণে ঘূর্ণিঝড়ের তীব্রতা কম টের পেয়েছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূল ও বঙ্গোপসাগর তৎসংলগ্ন এলাকার মানুষ। রেমাল উপকূলে আঘাত হানার সময় জলোচ্ছ্বাসের পানির উঁচু চাপও ঠেকিয়েছে এই বন।

ননী গোপাল বলেন, “ঝড়ের সময়ে সুন্দরবন নিজে লড়াই করে ক্ষতবিক্ষত হলেও উপকূলের তেমন ক্ষতি হতে দেয় না। তবে ঝড়ের প্রভাবে সৃষ্ট উঁচু জোয়ার-জলোচ্ছ্বাসের কারণে সুন্দরবনের হরিণ, বানর, বেঙ্গল টাইগারসহ বিভিন্ন প্রজাতির প্রাণীর প্রাণহানির শঙ্কা রয়েছে।

“এছাড়া মিঠাপানির পুকুর তলিয়ে যাওয়ার কারণে বনের প্রাণিকুল ও বনকর্মীদের বিশুদ্ধ পানির তীব্র সংকট তৈরি হতে পারে।”

সুন্দরবনের প্রাণ-প্রকৃতির ক্ষতি

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সুন্দরবনের প্রাণ-প্রকৃতির ব্যাপক ক্ষতি হয়েছে বলে খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দো জানান।

রোমালের আঘাতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে জানতে চাইলেতিনি বলেন, “বনের অভ্যন্তরে ২৫টি টহল ফাঁড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়্ উঁচু জোয়ারে বিস্তীর্ণ বনভূমি প্লাবিত হয়েছে। সাগরের নোনাপানিতে বনভূমির সঙ্গে তলিয়ে গেছে ৮০টি মিঠাপানির পুকুর।

“সেখান থেকে বনের প্রাণী ও বনজীবীরা খাবার পানি পেতেন। এতে বনে বিশুদ্ধ পানির তীব্র সংকট তৈরি হবে।”

বন সংরক্ষক বলেন, “অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে হরিণ ভেসে গিয়ে মারা যাওয়ার খবরও মিলেছে। পাশাপাশি আরও বন্যপ্রাণীর মৃত্যু ও ভেসে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এখন ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা করা হচ্ছে।”

“সুন্দরবনের গাছপালার কারণে ঝড়ের পুরো ধাক্কাটা টের পাননি সুন্দরবন-সংলগ্ন লোকালয়ের বাসিন্দারা।” বলছিলেন, সুন্দরবনের করমজল বন্যপ্রাণী ও প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির।

“যদিও সুন্দরবন এবারও ডুবেছে আরও উঁচু জোয়ার ও জলোচ্ছ্বাসের পানিতে। ৫ থেকে ৭ ফুট উঁচু জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে গোটা সুন্দরবন।” যোগ করেন তিনি।

ঝড়ে বিধ্বস্তপ্রায় ৭৭ হাজার ৯০৪ বাড়িঘর

খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল হুসেইন খান বলেন, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে খুলনার দাকোপ, কয়রা ও পাইকগাছা উপজেলার বিভিন্ন এলাকায় বেড়িবাঁধ ভেঙে গেছে। ৬০টি পয়েন্টে বাঁধ ভেঙে ও উপচে জোয়ারের পানিতে তলিয়ে গেছে অসংখ্য গ্রাম। পানিবন্দি হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ।

ঝড়ে প্রায় ৭৭ হাজার ৯০৪টি বাড়িঘর বিধ্বস্ত এবং ৪ লাখ ৫২ হাজার ২০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।

নাজমুল বলছেন, “এছাড়া ফসলের মাঠ, ঘের-পুকুর লোনা পানিতে ভেসে গেছে। ঘূর্ণিঝড় চলাকালে বটিয়াঘাটা উপজেলায় গাছ চাপা পড়ে লাল চাঁদ মোড়ল নামে একজনের মৃত্যু হয়েছে।”

খুলনা-৬ আসনের সংসদ সদস্য রশীদুজ্জামান মোড়ল জানান, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপকূলীয় জনপদ পাইকগাছা ও কয়রায় বেশ কয়েকটি জায়গার বাঁধ ভেঙে গ্রাম প্লাবিত হয়েছে। বহু গাছপালা ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে জমির ফসল। এরই মধ্যে পানিবন্দি হয়ে পড়েছে হাজারো পরিবার।

ফসলের ক্ষয়ক্ষতি

খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জেলায় এবার ১২ হাজার ৭৪৮ হেক্টর জমিতে ফসল আবাদ হয়েছে। এর মধ্যে ১২ হাজার ৭১৫ হেক্টর জমির ফসল ক্ষেতে ছিল; যা ঘূর্ণিঝড়ের কবলে পড়েছে।

আক্রান্ত ফসলের মধ্যে রয়েছে, আউশ ধানের বীজতলা ৫৪ হেক্টর, তিল ৪৮৫ হেক্টর, মুগডাল ২৭০ হেক্টর, মরিচ ১৭৫ হেক্টর, আদা ৩৩ হেক্টর, হলুদ ২০৩ হেক্টর, চিনাবাদাম ৩০ হেক্টর, ভুট্টা দেড় হেক্টর, পেঁপে ৩১০ হেক্টর, কলা ৫৪৫ হেক্টর ও পান ৮৭৭ হেক্টর ও আখ ৭২ হেক্টর।

এসব ফসলের পাশাপাশি কয়েক হেক্টর জমির তরমুজ ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে জাহাঙ্গীর হোসেন বলেন, “ক্ষতির পরিমাণ বাড়তে পারে।”

১০ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত

পানি উন্নয়ন বোর্ড খুলনা-২ এর নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম বলেন, “দাকোপের খলিশা, পানখালী, বটবুনিয়া ও কামিনিবাসিয়া এবং কয়রার দশালিয়া বেড়িবাঁধ ভেঙে গেছে। এই পাঁচটি জায়গা মিলে ১৫০ মিটারের মতো বাঁধ বিলীন হয়ে গেছে।

“দাকোপ, বটিয়াঘাটা, কয়রা ও পাইকগাছায় আরও ৬০টা পয়েন্টে পানি উপচে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাইকগাছায় অনেক জায়গায় ওভার ফ্লো হয়েছে। সব মিলিয়ে এরই মধ্যে ১০ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে।”

রেমানের ভুক্তভোগীরা জানান, স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে খুলনার কয়রা, পাইকগাছা ও দাকোপ উপজেলার অনেক জায়গায় বাঁধ মেরামতের কাজ চলছে। কিছু কিছু জায়গায় পানি ঢোকা বন্ধ করতে পারলেও বড় ভাঙার জায়গাগুলো আটকানো সম্ভব হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে পাউবোর নির্বাহী প্রকৌশলী আশরাফুল বলেন,ক্ষতিগ্রস্ত বাঁধগুলো সংস্কারের চেষ্টা করা হচ্ছে।

জবি মসজিদে মধ্যরাতে ঘুমন্ত ছাত্রী, ইমামকে অব্যাহতি

0
জবি মসজিদে মধ্যরাতে ঘুমন্ত ছাত্রী, ইমামকে অব্যাহতি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মসজিদে মধ্যরাতে এক নারী শিক্ষার্থীকে ঘুমন্ত অবস্থায় পাওয়ার ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে ইমামকে নামাজ পড়ানো থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

ঘটনা খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেন।

শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে একটি অংশ নারীদের জন্য আলাদা করা। ছাত্রীরা সেখানে নামাজ পড়েন। সেখানেই ঘুমিয়ে পড়েছিলেন সেই ছাত্রী।

ঘটনার বিষয়ে জানতে চাইলে মসজিদের সিনিয়র পেশ ইমাম ছালাহ্ উদ্দীন বলেন, “আমি ওই ছাত্রীকে চিনতামও না। মসজিদের ভেতরে একজন মেয়ে শিক্ষার্থী অবস্থান করছেন জেনে আমি সাথে সাথে প্রক্টরকে ফোন দিয়ে জানিয়েছিলাম। আমার মনে কোনো খারাপ চিন্তা থাকলে মেয়েটিকে দেখতে পেয়েই আমি প্রশাসনকে অবগত করতাম না। এখন তারা দায়িত্ব অবহেলার অজুহাত দেখিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ এনে আমাকে অপসারণ করেছে।”

এর আগে মসজিদের পাশে বহু বছরের পুরনো একটি বড় কাঠলিচু গাছ কাটার অভিযোগ উঠেছিল ছালাহ্ উদ্দীনের বিরুদ্ধে। প্রশাসনের কাউকে না জানিয়ে রাতের আঁধারে গাছটি কাটেন তিনি।

লিচু পাড়ার জন্য বাচ্চারা ঢিল দেওয়ায় এবং তাতে মসজিদের টিনে শব্দ হওয়ায় তিনি গাছ কাটেন বলে দাবি করেন। তখন বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক ট্রেজারারের অনুরোধে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।

ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিলো স্পেন

0
ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিলো স্পেন

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনকে অবশেষে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউরোপের দেশ স্পেন। মঙ্গলবার (২৮ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। 

‘ন্যায়বিচারের দিকে ঐতিহাসিক পদক্ষেপ এবং শান্তি অর্জনের একমাত্র পথ’ হিসেবে ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে স্পেন। স্বীকৃতির ঘোষণায় এ কথাই জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

শেয়ারবাজারে নতুন করে করের বোঝা চাপানো ঠিক হবে না : ডিএসই চেয়ারম্যান

0
শেয়ারবাজারে নতুন করে করের বোঝা চাপানো ঠিক হবে না : ডিএসই চেয়ারম্যান

পুঁজিবাজারে নতুন করে করের বোঝা না চাপানোর অনুরোধ জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। মঙ্গলবার (২৮ মে) বাজেট পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এ দাবি জানায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান হাফিজ মুহম্মদ হাসান।

তিনি বলেন, বর্তমানে দেশের পুঁজিবাজার ক্রান্তিকাল পার করছে। এরমধ্যে নতুন করে কোন ট্যাক্স বা করের বোঝা নিতে পারবে না পুঁজিবাজার। তাই ক্যাপিটাল গেইন ট্যাক্সসহ নতুন কোন ট্যাক্সের বোঝা শেয়ারবাজারের উপর চাপানো ঠিক হবে না।

হাসান বাবু বলেন, বিভিন্ন প্রেক্ষাপটে আস্থার সংকট তৈরি হয়েছে। করোনাকালীন একটা প্রেক্ষাপট তৈরি হয়। পরবর্তী সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। সার্বিকভাবে বিশ্বব্যাপী যে অর্থনৈতিক মন্দা তার প্রভাব পুঁজিবাজারে পড়ে। ওই প্রেক্ষাপটে আমরা হয়তো পুঁজিবাজারকে ওইভাবে ঘুরে দাঁড় করাতে পারিনি বা ঘুরে দাঁড়ায়নি। এ পরিস্থিতিতে ইনসেটিভ না দিয়ে নতুন করের বোঝা চাপিয়ে বাজারের ওপর একটি নেগেটিভ মনোভাব সৃষ্টির প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। বাজার যখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, সে সময় সরকার বা এনবিআর আমাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নিতে পারে।

ডিএসই চেয়ারম্যান আরও বলেন, স্টক এক্সচেঞ্জের সদস্যদের মাধ্যমে পরিচালিত সিকিউরিটিজ লেনদেনের মূল্য পরিশোধকালে ০.০৫ শতাংশ হারে কর সংগ্রহ করে। এ করের হার আমাদের প্রতিবেশী দেশগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। আন্তর্জাতিক সর্বোত্তম অনুশীলনের সঙ্গে সামঞ্জস্য রেখে এ কর কর্তনের হার হ্রাস করা প্রয়োজন। বর্তমান বাজার পরিস্থিতি এবং করোনা মহামারির প্রভাব বিবেচনা করে এবং বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে এ ধরনের করের হার ০.০৫ শতাংশ থেকে কমিয়ে ০.০১৫ শতাংশ করা যেতে পারে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিএসইর পরিচালক রিচার্ড ডি রোজারিও, শরীফ আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাত্বিক আহমেদ শাহ, জিএম মো. সামিউল ইসলাম ও মোহাম্মদ আসাদুর রহমান প্রমুখ।

পাবনায় ২০ বছরে এত লিচু ধরেনি!

0
পাবনায় ২০ বছরে এত লিচু ধরেনি!
দুই দশকের রেকর্ড ভেঙে পাবনায় এবার লিচুর বাম্পার ফলন হয়েছে। দেশের চাহিদা পূরণ করে রফতানি হচ্ছে বিদেশেও। সপ্তাহের শেষের দিকে পুরোদমে বাজারে উঠতে শুরু করবে বোম্বাই, চায়নাসহ বিদেশি জাতের লিচু। শুরুর দিকে তীব্র দাবদাহে লিচুর কিছুটা ক্ষতি হলেও, কাঙ্ক্ষিত দাম পেয়ে খুশি কৃষকরা।

লিচুর রাজধানীখ্যাত পাবনা সদর, ঈশ্বরদী ও আটঘরিয়ার বাগানগুলোতে ঘুরে দেখা যায়, সেসব এলাকায় রয়েছে দিগন্ত বিস্তৃত লিচুর বাগান। গাছে গাছে শোভা পাচ্ছে মধুমাসের রসালো ফল লিচু। 


লিচুচাষিরা বলছেন, এবার বিগত দুই দশকের রেকর্ড ভেঙে লিচুর বাম্পার ফলন হয়েছে। দেশীয় লিচু পরিপক্ক হওয়ায় গাছ থেকে পেড়ে তা বাজারে তোলা হচ্ছে। তবে লিচুর ব্যবসায়ীরা বলছেন, শুরুর দিকে তীব্র তাপপ্রবাহের কারণে লিচুর ক্ষতি হয়েছে। তবে বাজারে দাম ভালো পেয়ে খুশি তারা।
 

জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ীরা বলছেন, পাবনার লিচু দেখতে সুন্দর ও খেতে রসালো হওয়ায় জেলার চাহিদা পূরণ করে যাচ্ছে দেশ-বিদেশে। আগামী সপ্তাহ থেকে পুরোদমে বাজারে উঠতে শুরু করবে বোম্বাই, চায়নাসহ বিদেশি জাতের লিচু। লিচুর বাজার এখন পাইকারিতে হাজারে ২৬০০-২৮০০ টাকা দর। তবে বোম্বাই, চায়নাসহ বিদেশি জাতের লিচু বাজারে আসলে দাম আরও বাড়বে। তখন দাম উঠতে পারে হাজারে ৪০০০-৪২০০ টাকা।

ঈশ্বরদীর সলিমুপুরের লিচুচাষি মনিরুল ইসলাম জানান, শুরুর দিকে লিচুর ভালো মুকুল এসেছিল। তবে তীব্র দাবদাহের কারণে মুকুল ঝরে যায়। এরপর অনেকদিন অনাবৃষ্টি থাকার কারণে লিচুর আরও ক্ষতি হয়। তুলনামূলক লিচুর সাইজ এ কারণে অনেকটা ছোট হয়েছে। তবে বাজারে পর্যাপ্ত চাহিদা থাকায় দাম মোটামুটি ভালো।


একই এলাকার আরেক লিচুচাষি শাহজাহান আলী জানান, এখন দেশীয় লিচু বাজারে উঠতে শুরু করেছে, আগামী সপ্তাহের শুরুর দিকে বোম্বাই ও চায়না জাতের লিচু বাজারে উঠবে। বাজারে এসব লিচুর প্রচুর চাহিদা রয়েছে। ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন জায়গা থেকে লিচুর অর্ডার আসছে। আশা করা যাচ্ছে, ভালো দাম পাওয়া যাবে।


ঈশ্বরদীর জয়নগর এলাকার লিচুচাষি মকবুল হোসেন বলেন, ‘আমাদের বাগানে এবার প্রচুর পরিমাণে ভালো লিচু এসেছে। বিগত ২০ বছরেও এত ভালো লিচু আসেনি। আবহাওয়া ভালো থাকলে ভালো দাম পাওয়া যাবে।’
 

এদিকে ঢাকা থেকে যাওয়া লিচুর ব্যবসায়ী শামসুল হক জানান, এবছর লিচুর আকার একটু ছোট। গরমে বেশি রসালো না হওয়ার কারণে আকার ছোট হয়েছে। তবে বাজারে লিচুর পর্যাপ্ত চাহিদা থাকায় লস হচ্ছে না।


ব্যবসায়ী সিদ্দিকুল হক বলেন, ঈশ্বরদীর লিচু দেখতে ভালো এবং খেতেও সুস্বাদু। তাই দেশ থেকে বিদেশে রফতানি হচ্ছে পাবনার লিচু। এতে দেশের চাহিদা মিটিয়ে বৈদেশিক মুদ্রা বাংলাদেশে আসছে।


পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক ড. মো. জামাল উদ্দিন বলেন, ‘শুরু থেকে তীব্র গরমে লিচুর কিছুটা ক্ষতি হলেও পরবর্তীতে সেটা ঠিক হয়ে গেছে। এখন লক্ষ্যমাত্রা পূরণে কোন বাধা আসবে না। বিগত ২০ বছরের রেকর্ড ভেঙে পাবনায় লিচুর এবার বাম্পার ফলন হয়েছে।’


তিনি আরও বলেন, জেলায় ৯০ ভাগ গাছেই লিচু এসেছে। আর এবছর ৪ হাজার ৭২১ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৭ হাজার মেট্রিক টন। গতবছর ৩৬ হাজার মেট্রিক টন ফলন হয়েছিল।

বিশ্বকাপ ভেন্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াই টাইগারদের

0
বিশ্বকাপ ভেন্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াই টাইগারদের

বিশ্বকাপের আগে নিজেদের আরও ঝালিয়ে নিতে অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ।

এই ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ ভেন্যুতে ম্যাচ খেলার প্রথম সুযোগও পাবে বাংলাদেশ। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়।

কোনো স্বীকৃত ম্যাচ এটি নয়। ব্যাটিং-বোলিং ১১ জন করে করলেও এই ম্যাচে খেলানো যাবে স্কোয়াডের সবাইকে।

বিশ্বকাপের প্রস্তুতির জন্য মাত্রই যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন ম্যাচের সিরিজ খেলা শেষ করল বাংলাদেশ দল। টেক্সাসের হিউস্টনে সেই সিরিজ নাজমুল হোসেন শান্তর দলের আত্মবিশ্বাসের জন্য বড় চোট হয়েই এসেছে। অভাবনীয়ভাবে প্রথম দুই ম্যাচেই সিরিজ হেরে বসে তারা। শেষ ম্যাচে দাপুটে জয় দিয়ে হোয়াইটওয়াশ এড়ানো গেলেও মানসিক ক্ষতি কতটা পুষিয়ে দেওয়া গেছে, সেই প্রশ্ন থাকছেই।

গা গরমের এই ম্যাচে অবশ্য জয়-পরাজয়ের মূল্য খুব একটা নেই। ডালাসের কন্ডিশন ও উইকেটের সঙ্গে মানিয়ে নিতে পারাই এখানে মূল লক্ষ্য।

মূল বিশ্বকাপেও এই মাঠেই প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ৭ জুন যে ম্যাচে প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গ্রুপ পর্ব পেরিয়ে পরের ধাপে যেতে লঙ্কানদের বিপক্ষে জয়টা দারুণ জরুরি শান্তদের জন্য।

বিশ্বকাপের আগে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী শনিবার নিউ ইয়র্কে সেই ম্যাচে প্রতিপক্ষ ভারত। মূল বিশ্বকাপে এই মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই বাংলাদেশের।

বিশ্বকাপের আগে দলগুলির প্রস্তুতি ম্যাচের পালা শুরু হয়ে গেলে সোমবারই। তিনটি ম্যাচ হয়েছে এ দিন। ডালাসে নেপালকে ৬৩ রানে হারিয়েছে কানাডা, ত্রিনিদাদে পাপুয়া নিউ গিনিকে ৩ উইকেটে হারিয়েছে ওমান, উগান্ডাকে ৫ উইকেটে হারিয়েছে নামিবিয়া।

মঙ্গলবার বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ম্যাচ ছাড়াও ফ্লোরিডায় শ্রীলঙ্কা খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে।

মঙ্গলবার, ২৮শে মে, ২০২৪

তৃতীয় ধাপে ৯০ উপজেলায় ভোটের জন্য প্রস্তুত ইসি

0

আগামীকাল বুধবার (২৯ মে) ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ধাপে ১০৯ উপজেলায় ভোটগ্রহণের কথা থাকলেও ঘূর্ণিঝড় রিমালের কারণে ১৯টিতে স্থগিত করা হয়েছে। বাকি ৯০ উপজেলার ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এদিকে গতকাল সোমবার (২৭ মে) দিনগত রাত ১২টায় ভোটের সব ধরনের প্রচার-প্রচারণা শেষ হয়েছে। এখন আর কোনো প্রার্থী বা তাদের সমর্থকরা ভোটের প্রচার চালাতে পারবেন না। অন্যদিকে, ভোটাররা কাকে ভোট দেবেন, শেষ সময়ে সেই হিসাব-নিকাশ চলছে। আগামীকাল বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ইতোমধ্যে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ উপলক্ষে ইসি আইনশৃঙ্খলা রক্ষায় নিয়েছে ব্যাপক প্রস্তুতি। ভোটারদের কেন্দ্রমুখী করতে নেওয়া হয়েছে নানান পদক্ষেপ। এ ব্যাপারে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ‘আমরা ৯০ উপজেলায় ভোটের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। এখন অপেক্ষা কেবল ভোটগ্রহণের।’

নির্বাচনি আচরণবিধি অনুযায়ী, ভোটগ্রহণের ৩২ ঘণ্টা আগে সব ধরণের প্রচার-প্রচারণা শেষ করতে হয়। ভোটগ্রহণের আগের দিন মধ্যরাত অর্থাৎ (২৮ মে) দিনগত রাত ১২টা থেকে ২৯ মে দিনগত রাত ১২টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ ভ্যান, মাইক্রোবাস ও ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। এসব উপজেলায় তিন দিনের জন্য মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইসি। এক্ষেত্রে সোমবার মধ্যরাত থেকে পরবর্তী ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।

ভোটের পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে মাঠে নামানো হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচনে যেকোনো অপরাধ আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচারকাজ পরিচালনায় মাঠে রয়েছেন বিচারিক ম্যাজিস্ট্রেট এবং আচরণবিধি প্রতিপালনে নিয়োজিত করা হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে গঠিত বিভিন্ন টিমের বিষয়ে ইসির এক নির্দেশনায় বলা হয়েছে, ভিজিল্যান্স টিম ও অবজারভেশন টিম, মনিটরিং টিম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল গঠন এবং উক্ত টিমগুলোর কার্যক্রম নির্ধারিত তিন দিন পর বা ক্ষেত্রমতো তাৎক্ষণিক নির্বাচন কমিশন সচিবালয়কে অবহিত করতে হবে। এ ছাড়া উপজেলা নির্বাচনের সামগ্রিক কার্যক্রম শান্তিপূর্ণভাবে শেষ করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকল্পে সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) সঙ্গে পরামর্শক্রমে বিস্তারিত কর্মপরিকল্পনা প্রণয়ন করতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, ‘২৯ মে ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপের ১০৯ উপজেলায় ভোটগ্রহণের কথা ছিল। এ উপলক্ষে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবাই নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করেছে। কিন্তু, গতকাল (রোববার) সন্ধ্যা থেকে ঘূর্ণিঝড় রিমাল উপকূলীয় অঞ্চলগুলোতে আঘাত হেনেছে।’

এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, কিছু নির্বাচনি এলাকায় জলোচ্ছ্বাসের পানি প্রবেশ করেছে, কোথাও বেড়িবাঁধ ভেঙে পানি প্রবেশ করেছে, কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এসব বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন মোট ১৯টি উপজেলার ভোটগ্রহণ আপাতত স্থগিত করেছে।

উপজেলাগুলো হলো–বাগেরহাটের শরণখোলা, মোরেলগঞ্জ, মোংলা, খুলনারর কয়রা, ডুমুরিয়া, পাইকগাছা, বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া, পটুয়াখালী সদর, দুমকী, মির্জাগঞ্জ, পিরোজপুরের মঠবাড়িয়া, ভোলার তজুমদ্দিন, লালমোহন, ঝালকাঠির রাজাপুর, কাঠালিয়া, বরগুনার বামনা, পাথরঘাটা এবং রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলা।

মঙ্গলবার, ২৮ মে, ২০২৪

Eminem – Stronger Than I Was

0

We woke reasonably late following the feast and free flowing wine the night before. After gathering ourselves and our packs, we headed down to our homestay family’s small dining room for breakfast.

Refreshingly, what was expected of her was the same thing that was expected of Lara Stone: to take a beautiful picture.

We were making our way to the Rila Mountains, where we were visiting the Rila Monastery where we enjoyed scrambled eggs, toast, mekitsi, local jam and peppermint tea.

We wandered the site with other tourists

Yet strangely the place did not seem crowded. I’m not sure if it was the sheer size of the place, or whether the masses congregated in one area and didn’t venture far from the main church, but I didn’t feel overwhelmed by tourists in the monastery.

Headed over Lions Bridge and made our way to the Sofia Synagogue, then sheltered in the Central Market Hall until the recurrent (but short-lived) mid-afternoon rain passed.

Feeling refreshed after an espresso, we walked a short distance to the small but welcoming Banya Bashi Mosque, then descended into the ancient Serdica complex.

We were exhausted after a long day of travel, so we headed back to the hotel and crashed.

I had low expectations about Sofia as a city, but after the walking tour I absolutely loved the place. This was an easy city to navigate, and it was a beautiful city – despite its ugly, staunch and stolid communist-built surrounds. Sofia has a very average facade as you enter the city, but once you lose yourself in the old town area, everything changes.

Clothes can transform your mood and confidence. Fashion moves so quickly that, unless you have a strong point of view, you can lose integrity. I like to be real. I don’t like things to be staged or fussy. I think I’d go mad if I didn’t have a place to escape to. You have to stay true to your heritage, that’s what your brand is about.