Tuesday, March 3, 2026
Home Blog Page 18

কাল প্রত্যাহার হচ্ছে জামায়াতে ইসলামী নিষিদ্ধের প্রজ্ঞাপন

0

স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের নির্বাহী আদেশে জামায়াতে ইসলামীর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার আদেশ আগামীকালের মধ্যে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন  আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির সোমবার (২৬ আগস্ট) দুপুর ১২টা দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

অ্যাডভোকেট শিশির মনির বলেন, ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার ছাত্রদের আন্দোলনের সময় রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য নির্বাহী আদেশে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করে। বিষয়টি নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তরে জামায়াতের পক্ষ থেকে অনেকবার আলোচনা করা হয়। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে  জামায়াতকে নিষিদ্ধ করার বিষয়টি প্রত্যাহার করা হবে।’  

ছাড়া জামায়াতের নিবন্ধন বাতিলের বিষয়ে আইনজীবী শিশির মনির বলেন, ‘জামায়াতকে আওয়ামী ফ্যাসিবাদী সরকার সন্ত্রাসী দল হিসেবে নিবন্ধন বাতিল করে। কিন্তু কী ধরনের সন্ত্রাস সে বিষয়ে কোনো কিছু উল্লেখ করা হয়নি। আমরা বর্তমান সরকারকেও বলেছি, আপনাদের কাছে যদি সুনির্দিষ্ট কোনো তথ্য থাকে তাহলে তাও দেখাতে পারেন।  মূলত এটা ছিল কথার কথা। ছাত্র জনতার গণঅভ্যুত্থানকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই এ নিষিদ্ধের আদেশ দেওয়া হয়। সে বিষয়ে  বর্তমান প্রশাসন ও উপদেষ্টারা  একমত হয়েছেন।’ তিনি আরও বলেন, ‘এ মুহূর্তে রাজনৈতিক নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার করার পর আবার আমরা আপিল বিভাগে রিভিউ আবেদন করব। সেই রিভিউতে শুনানির পর আমরা বিশ্বাস করি আমরা ন্যায় বিচার পাবো।’

এর আগে স্বৈরাচার শেখ হাসিনার সরকার জামায়াতকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে। ওই  প্রজ্ঞাপনে বলা হয়– “যেহেতু, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত কয়েকটি মামলার রায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী (পূর্বনাম জামায়াত-ই-ইসলামী/জামায়াতে ইসলামী বাংলাদেশ) এবং উহার অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে (পূর্বনাম ইসলামী ছাত্রসংঘ) ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে সংঘটিত গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে দায়ী হিসাবে গণ্য করা হইয়াছে; এবং

যেহেতু, বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রায়ে রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাংলাদেশ নির্বাচন কমিশন বাতিল করিয়া দিয়াছে এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগের উক্ত রায়কে বহাল রাখিয়াছে; এবং

যেহেতু, সরকারের নিকট যথেষ্ট তথ্য প্রমাণ রহিয়াছে যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং উহার অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাম্প্রতিককালে সংঘটিত হত্যাযজ্ঞ, ধ্বংসাত্মক কার্যকলাপ ও সন্ত্রাসী কর্মকান্ডে সরাসরি এবং উসকানির মাধ্যমে জড়িত ছিল; এবং

যেহেতু, সরকার বিশ্বাস করে যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ উহার সকল অঙ্গ সংগঠন সন্ত্রাসী কার্যকলাপের সহিত জড়িত রহিয়াছে;

সেহেতু, সরকার, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এর ধারা ১৮(১) এ প্রদত্ত ক্ষমতাবলে, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ উহার সকল অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসাবে নিষিদ্ধ ঘোষণা করিল এবং উক্ত আইনের তফসিল-২ এ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ উহার সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ সত্ত্বা হিসাবে তালিকাভুক্ত করিল। এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হইবে।”

অটোরিকশা বন্ধের দাবিতে শাহবাগ অবরোধ রিকশাচালকদের

0

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করাসহ সাত দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন প্যাডেল চালিত রিকশাচালকরা। ফলে শাহবাগ মোড়কে ঘিরে থাকা প্রতিটি রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।সোমবার (২৬ আগস্ট) সকাল  সাড়ে ৯টার পর শাহবাগ মোড়ে এমন চিত্র দেখা যায়। অবস্থান কর্মসূচির আয়োজন করে বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন রিকশা মালিক ঐক্যজোট।

শাহবাগে দেখা যায়, প্যাডেলচালিত রিকশা চালকরা শ্লোগান দিচ্ছেন; ‘ চলবে না ভাই চলবে না, ঢাকার রাস্তায় ব্যাটারি চালিত রিকশা চলবে না’,  ‘আমাদের দাবি মানতে হবে, মানতে হবে,’ ইত্যাদি। 

ঐক্যজোটের অন্যান্য দাবিগুলো হচ্ছে—ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মতো ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে রিকশা মালিকানার নতুন লাইসেন্স প্রদান ও পুরাতন লাইসেন্স নবায়ন করতে হবে; সরকারের রাজস্ব বৃদ্ধি করার লক্ষ্যে ও বৈধ লাইসেন্সধারী রিকশা পেশাজীবীদের স্বার্থে ঢাকা উত্তর বা দক্ষিণ সিটি করপোরেশন থেকে চালক লাইসেন্স প্রদান করতে হবে। অসুস্থ চালকদের ফ্রি ফ্রাইডে মেডিকেল চিকিৎসা প্রদান করতে হবে; ঢাকা উত্তর বা দক্ষিণ সিটি কর্পোরেশনের লাইসেন্স প্রাপ্ত রিকশাচালক পেশাজীবীদের ব্যবসায়িক ট্রেড লাইসেন্স প্রদান করতে হবে।এ ছাড়া বাঙালি মুলুকের প্রাচীন বাহন হিসেবে নৌকা, পালকি, ঘোড়াগাড়ির মতো রিকশাকেও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ন্যায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও জাতীয় জাদুঘরে স্থান দিতে হবে; বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে সব বীর নিহত হয়েছেন ও যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তাদের বিগত সরকারের আমলে দুর্নীতিবাজদের অর্থ ও সম্পত্তি বাজেয়াপ্ত করে, সংগৃহীত অর্থ দিয়ে পরিবারকে পূনর্বাসন ও আহতদের সু-চিকিৎসা প্রদান করতে হবে এবং বিগত সরকারের সময়কালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও সরকার দলীয় চাঁদাবাজরা আধিপত্য বিস্তার করে রাজধানীর গুলশান, বনানী, বারিধারা এলাকায় অন্যায় ও বেআইনিভাবে বিশেষ পোশাকে রিকশা পরিচালনা করে আসছিল, সেসব রিকশাগুলোকে বন্ধ করে, পায়ে চালিত বৈধ রিকশাকে চলাচলের সুযোগ দিতে হবে।

প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

0

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

মানুষের ওপর অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে আ.লীগ : ডা. শফিকুর রহমান

0

দীর্ঘ সাড়ে ১৫ বছর বাংলাদেশের মানুষের ওপর অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছে, বলেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মানুষের কোনো মৌলিক অধিকার ছিল না। নিজ দেশে পরবাসের মতো বসবাস করতে হয়েছে। দীর্ঘ সময় আওয়ামী লীগের এক দলীয় শাসন ব্যবস্থায় সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির।’

গতকাল বুধবার (২১ আগস্ট) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকায় পুলিশের গুলিতে নিহত চট্টগ্রামের লোহাগাড়ার বাসিন্দা ইশমামুল হকের কবর জিয়ারত ও শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে গিয়ে এসব কথা বলেন জামায়াতের আমির।  

ডা. শফিকুর রহমান বলেন, ‘জামায়াতে ইসলামীর ১১ জন শীর্ষ স্থানীয় জনপ্রিয় রাজনীতিবিদকে বিচারের নামে প্রহসন করে হত্যা করা হয়েছে। অসংখ্য নেতাকর্মীকে হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দি করে রাখা হয়েছিল। অনেককে নির্যাতন করে পঙ্গু করে দিয়েছে। দেশের ছাত্র-জনতা জেগে উঠে শেখ হাসিনার নেতৃত্বাধীন এই সৈরশাসককে পালিয়ে যেতে বাধ্য করেছে।’এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী, বান্দরবান জেলা জামায়াতের আমির মাওলানা এস এম আব্দুস সালাম আজাদসহ জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় শহীদ ইশমামুলের পরিবারের নিকট নগদ অর্থ হস্তান্তর করেন জামায়াত আমীর। এর আগে তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা ও তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান।

ফেনীতে বন্যা দূর্গত পানিবন্দি মানুষের পাশে ড. শফিকুর রহমান

0

ভারিবর্ষণ এবং পার্শ্ববর্তী দেশ থেকে ধেয়ে আসা পানিতে আকষ্মিক বন্যায় তলিয়ে যায় ফেনীসহ আশেপাশের বিভিন্ন অঞ্চল। ২২ আগস্ট বৃহস্পতিবার সকালে ফেনী জেলার সদর উপজেলায় বন্যা দূর্গত এলাকা পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এ সময় আমীরে জামায়াত বিভিন্ন মানু্‌ষের সাথে কথা বলেন এবং সার্বিক খোঁজ-খবর নেন। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে যারা এসে আশ্রয় গ্রহণ করেছেন তাদের সাথে দেখা করে খোজ-খবর নেন এবং তাদের মাঝে ফুড প্যাকেট উপহার ও আর্থিক সহযোগিতা প্রদান করেন।

আমীরে জামায়াত সমাজের সকল শ্রেণী-পেশার মানুষদের বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।

সোনার দামে রেকর্ড, ভরি ১ লাখ ২৪ হাজার ৫০১ টাকা

0

ঢাকা: দেশের বাজারে ফের সোনার দামে রেকর্ড। দুই দিনে ব্যবধানে মূল্যবান এ ধাতুর দাম বাড়ানো হয়েছে।সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৫১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ২৪ হাজার ৫০১ টাকা।  

বুধবার (২১ আগস্ট ) থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মঙ্গলবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে দাম বাড়ানোর এ সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৪৩৪ টাকা বাড়িয়ে এক লাখ ১৮ হাজার ৮৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ২৩৮ টাকা বাড়িয়ে এক লাখ এক হাজার ৮৬২ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক হাজার ১৫ টাকা বাড়িয়ে ৮৪ হাজার ২১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম দুই হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম এক হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ১৮ আগস্ট দেশের বাজারে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই হাজার ৯০৪ টাকা বাড়িয়ে এক লাখ ২২ হাজার ৯৮৫ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই হাজার ৭৭৬ টাকা বাড়িয়ে এক লাখ ১৭ হাজার ৩৯৮ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই হাজার ৩৭৯ টাকা বাড়িয়ে এক লাখ ৬২৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৯৭১ টাকা বাড়িয়ে ৮৩ হাজার ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ১৫ জুলাই সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ১৯০ টাকা বাড়িয়ে এক লাখ ২০ হাজার ৮১ টাকা,২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ১৩১ টাকা বাড়িয়ে এক লাখ ১৪ হাজার ৬২২ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৯৬৮ টাকা বাড়িয়ে ৯৮ হাজার ২৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৮৫ টাকা বাড়িয়ে ৮১ হাজার ২২৮ টাকা নির্ধারণ করা হয়।

এজলাসে কাঁদলেন দীপু মনি, আদালত প্রাঙ্গণে হামলা

0

ঢাকা: আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডা. দীপু মনি এবং সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে আদালতে নেওয়ার পথে হামলার ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ আইনজীবীরা তাদের ওপর হামলা করেন।

বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় মঙ্গলবার (২০ আগস্ট) দীপু মনি ও আরিফ খান জয়কে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পরিদর্শক তোফাজ্জল হোসেন।

শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন দীপু মনিকে ৪ দিন ও জয়কে ৫ দিনের রিমান্ডের আদেশ দেন।

আদালতে নেওয়ার পথে এবং শুনানিকালে দীপু মনি ছিলেন খুব বিমর্ষ। শুনানিকালে কাঁদতে থাকেন তিনি।

মঙ্গলবার বেলা ৩টা ২০ মিনিটের দিকে তাদের আদালতে হাজির করা হয়। এ সময় সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। শুনানিকালে বেলা পৌনে ৪টার দিকে তাদের এজলাসে তোলা হয়।

তাদের আদালতে হাজির করাকে কেন্দ্র করে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বিএনপিপন্থী আইনজীবীরা ও কিছু সাধারণ মানুষ আদালত প্রাঙ্গণে অবস্থান নেন। দীপু মনি ও আরিফ খান জয়কে যখন সিএমএম আদালতের গেইট দিয়ে প্রিজন ভ্যানে করে নিয়ে আসা হচ্ছিল তখন একজন রাস্তায় শুয়ে পড়েন। তিনি দীপু মনির ফাঁসির দাবি জানান। পরে সেখান থেকে উঠে গেলে তাদের নিয়ে গাড়ি চলে যায় সিএমএম আদালতের হাজতখানায়। বেলা পৌনে ৪টার দিকে তাদের হেলমেট পরিয়ে হাজতখানা থেকে এজলাসে তোলা হয়।  

আইনজীবীদের বিক্ষোভের মুখে তাদের এজলাসে তুলতে বেগ পেতে হয় আইন-শৃঙ্খলা বাহিনীকে। আইনজীবীদের সঙ্গে ধাক্কাধাক্কি করে তাদের আদালতের দ্বিতীয় তলায় তোলা হয়। একপর্যায়ে এজলাসে তাকে কাঁদতে দেখা যায়।

শুনানির শুরুতে আসামিকে কেন হাতকড়া পরানো হয়নি, তা নিয়ে ক্ষোভ জানান বিএনপিপন্থী আইনজীবীরা। তখন তাদের জানানো হয়, জয়ের হাতে হাতকড়া আছে। দীপু মনি মহিলা হওয়ায় তার হাতে হাতকড়া পরানো হয়নি।

এজলাসে আইনজীবীদের হই-হুল্লোড়ের মধ্যেই শুনানি হয়। রাষ্ট্রপক্ষে ইন্সপেক্টর মো. আসাদুজ্জামান আসামিদের ১০ দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন। বিএনপিপন্থী আইনজীবীরাও ১০ দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন। এরই মাঝে তাদের পক্ষে একজন আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। বেলা ৩টা ৫০ মিনিটের দিকে জয় আদালতের উদ্দেশ্যে কথা বলতে যান। এ সময় তীব্র বিরোধিতা করেন উপস্থিত আইনজীবীরা। তারা চিৎকার, হই-হুল্লোড় করতে থাকেন।  

উভয় পক্ষের শুনানি শেষে আদালত বলেন, তারা এজাহার নামীয় আসামি নয়, সন্ধিগ্ধ আসামিকে হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। মহিলা হওয়ায় দীপু মনির চারদিন এবং আরিফ খান জয়ের পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।

এতে সন্তুষ্ট হননি বিএনপিপন্থী আইনজীবীরা। তার ভুয়া, ভুয়া স্লোগান দিতে থাকেন। এরই মাঝে এজলাস ত্যাগ করেন বিচারক।

এরপর দীপু মনি ও আরিফ খান জয়কে নিচে নামানো হয়। এরই মাঝে তাদের ওপর হামলা করেন আইনজীবীরা। এ সময় দীপু মনি চিৎকার করে ওঠেন। আর জয় তাকিয়ে দেখেন। পরে দ্রুত তাদের হাজতখানায় নিয়ে যাওয়া হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে শাপলা চত্বরে গণহত্যার অভিযোগ এবার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে

0

শাপলা চত্বরে ২০১৩ সালে হেফাজতে ইসলামীর কর্মসূচিকে কেন্দ্র করে ‘গণহত্যা ও মানবতাবিরোধী’ অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আবেদন করা হয়েছে। এছাড়াও এতে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদসহ মোট ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতদের আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) ধানমন্ডির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা কার্যালয়ে আইনজীবী গাজী এম এইচ তামিম এই অভিযোগ দাখিল করেন।

অপরাধের ধরণে বলা হয়েছে, হেফাজতে ইসলামীর আন্দোলনকারী নেতাকর্মীদের সমূলে বা আংশিক নির্মূল করার উদ্দেশে শহরব্যাপী ব্ল্যাক আউট করে টিভি চ্যানেল সম্প্রচার বন্ধ ও নিয়ন্ত্রণ করে আগ্নেয়াস্ত্র দ্বারা নির্বিচারে গুলিবর্ষণ করে হত্যা, লাশগুম করে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটন করে।

মামলার অন্যান্য আসামিরা হলেন– রাশেদ খান মেনন, সাবেক মেয়র ও সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস, সাবেক মন্ত্রী হাছান মাহমুদ, সাবেক সংসদ সদস্য হাজি সেলিম, সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, সাবেক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক আইজিপি একেএম শহীদুল হক ও বেনজীর আহমেদ, র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান, সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ, সাবেক পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, সদস্য মুনতাসীর মামুন ও তুরিন আফরোজ, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, একাত্তর টিভির এমডি মোজাম্মেল হক বাবু, সময় টিভির আহমেদ জোবায়ের, এবি নিউজের সুভাষ সিংহ রায়, সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও দৈনিক আমাদের নতুন সময়ের নাইমুল ইসলাম খান, বিজিবির সাবেক ডিজি ও সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ, গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের সাবেক ডিজি এম মনজুর আহমেদসহ অজ্ঞাতনামা কতিপয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও কতিপয় বিজিবি, র‍্যাব , পুলিশ সদস্য এবং তৎকালীন কয়েকটি ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার নীতি নির্ধারক।

এ পর্যন্ত শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে হত্যা-গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এর আগে গত ১৮ আগস্ট ঢাকার একটি আদালতে শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা করেন বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান বাবুল সরদার চাখারী। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। 

সেই মামলার আবেদনে বলা হয়, আওয়ামী লীগ সরকারের ছত্রচ্ছায়ায় ব্লগাররা ধর্মীয় অবমাননা ও হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি এবং আপত্তিকর লেখালেখি করার প্রতিবাদে হেফাজত ইসলাম সরকারের কাছে ১৩ দফা দাবি দেয়। সরকার দাবি না মানায় ২০১৩ সালে ৫ মে মতিঝিল শাপলা চত্বরে রাস্তায় অবস্থান নেয় তারা।

ওইদিন রাত ১১টা থেকে পরের দিন বেলা ১১টা পর্যন্ত রাস্তা ও বিদ্যুৎ লাইন বন্ধ করে শেখ হাসিনার মদদে আসামিদের যোগসাজশে অন্য আসামিরা এজাহারে বর্ণিত পুলিশ ও আর্মি সদস্যরা মিলে নিরীহ মাদরাসাছাত্র ও পথচারীদের ওপর গণহত্যা চালায়। তাদের হত্যা করে লাশগুলো সিটি করপোরেশনের গাড়িতে নিয়ে অজ্ঞাত স্থানে গুম করে। এসময় বহু মাদরাসাছাত্র হত্যাকাণ্ডের শিকার হন। তাদের অভিভাবকরা সংশ্লিষ্ট থানায় মামলা ও জিডি করতে গেলে থানা কর্তৃপক্ষ কোনো মামলা নেয়নি। একজন রাজনীতিবিদ তিন হাজার থেকে সাড়ে তিন হাজার মানুষকে নির্বিচার গণহত্যার কারণে আদালতে অভিযোগটি এনেছেন।

মেসিকে বাদ দিয়ে বিশ্বকাপ বাছাইয়ের জন্য দল ঘোষণা আর্জেন্টিনার

0

২০শে আগস্ট মেসিকে ছাড়াই দুটি ম্যাচের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ)। কোপা আমেরিকার ফাইনালে পাওয়া চোট থেকে মেসি এখনো সেরে না ওঠাতেই এই সিদ্ধান্ত নেয় সংস্থাটি।

আগামী ৫ সেপ্টেম্বর বুয়েনস এইরেসে চিলির বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের সপ্তম ম্যাচটি খেলবে আর্জেন্টিনা। তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা এর চার দিন পর কলম্বিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে খেলবে নিজেদের অষ্টম ম্যাচটি।

আর্জেন্টিনার ২৮ সদস্যের এই দলে একদম নতুন মুখ দুজন- ভালেন্তিন কাস্তেয়ানোস ও মাতিয়াস সুলে। ২৫ বছর বয়সী ফরোয়ার্ড কাস্তেয়ানোস খেলেন সিরি আ ক্লাব লাৎসিওতে। মাত্রই আরেক ইতালিয়ান ক্লাব রোমায় যোগ দেয়া ফরোয়ার্ড সুলের বয়স ২১।

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে কনমেবল অঞ্চলের ৬ রাউন্ড শেষে আর্জেন্টিনাই শীর্ষে আছে। ৬ ম্যাচে দলটির পয়েন্ট ১৫। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে উরুগুয়ে আছে দুইয়ে। কনমেবল অঞ্চলের ১০টি দল ডাবল লিগ পদ্ধতির বাছাইপর্বে অংশ নিচ্ছে। প্রতিটি দল খেলবে ১৮টি করে ম্যাচ। পয়েন্ট তালিকার শীর্ষ ছয় দল সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপে। সপ্তম দলটিরও সুযোগ থাকবে প্লে-অফ পেরিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোর যৌথ আয়োজনের বিশ্বকাপের টিকিট কাটার।

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, ওয়াল্টার বেনিতেজ, জেরেনিমো রুলি, হুয়ান মুসো।

ডিফেন্ডার: গঞ্জালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, হেরমান পেসেলা, লিওনার্দো বালেরদি, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো, ভালেন্তিন বার্কো।

মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, গুইদো রদ্রিগেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, জিওভানি লো সেলসো, এজেকিয়েল ফার্নান্দেজ, রদ্রিগো দি পল।

ফরোয়ার্ড: নিকোলাস গঞ্জালেজ, আলেহান্দ্রো গারনাচো, মাতিয়াস সুলে, জিউলিয়ানো সিমোনে, ভালেন্তিন কার্বনি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ, ভালেন্তিন কাস্তেয়ানোস।

এইচএসসি ও সমমানের স্থগিত হওয়া বাকি পরীক্ষা বাতিল

0

মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে বাকি থাকা এইচএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত আসে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অনেক পরীক্ষার্থী আহত, চিকিৎসাধীন আছে। তাই অবশিষ্ট এইচএসসি পরীক্ষা বাতিল ঘোষণা করা হলো। পরীক্ষার ফলাফলে মূল্যায়ন কীভাবে হবে তা পরে জানানো হবে বলেও জানান তিনি।

এইচএসসির অবশিষ্ট পরীক্ষায় না দেয়ার দাবিতে আজ দুপুরে সচিবালয়ের ভেতরে ঢুকে পড়েন হাজারও পরীক্ষার্থী। উদ্ভূত পরিস্থিতিতে পরীক্ষার্থী না দেয়ার দাবি তোলেন তারা।

এরইমধ্যে যে কয়টি বিষয়ের পরীক্ষা হয়েছে, তার ভিত্তিতেই পরীক্ষার ফল প্রকাশের দাবি জানান।এর কারণ হিসেবে সচিবালয়ে গিয়ে বিক্ষোভ করা এইচএসসি পরীক্ষার্থীরা জানায়, আন্দোলনে অনেক পরীক্ষার্থী আহত হয়েছেন এবং পড়াশোনায়ও ক্ষতি হয়েছে।

পরীক্ষার্থীরা সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করলে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ আব্দুর রশিদের সঙ্গে বৈঠকে বসেন।

পরবর্তীতে পরীক্ষা বাতিলের ঘোষণা আসে।প্রসঙ্গত, গত ৩০ জুন চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। কোটা সংস্কার আন্দোলনের মাঝেই ঢাকা বোর্ডের সাতটি পরীক্ষাসহ বিভিন্ন বোর্ডের বেশ কয়েকটি পরীক্ষা সম্পন্ন হয়।