Monday, February 9, 2026
HomeBusinessআলোকিত নারী সম্মাননা ২০২৩ এ ভূষিত-মহিমা বিশ্বাস

আলোকিত নারী সম্মাননা ২০২৩ এ ভূষিত-মহিমা বিশ্বাস

আলোকিত নারী সম্মাননা ২০২৩ এ ভূষিত নারী উদ্যোক্তা, সমাজসেবী ও অনলাইন নিউজ পোর্টাল Times.com.bd এর প্রধান নির্বাহী মহিমা বিশ্বাস

নারী উদ্যোক্তা উন্নয়ন, সমাজসেবা ও মানবিক মূল্যবোধকে একসূত্রে গেঁথে যিনি নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন, তিনি মহিমা বিশ্বাস। একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে যেমন তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, তেমনি অসংখ্য নারীর জন্য অনুপ্রেরণা ও আশ্রয়ের নাম হয়ে উঠেছেন।

নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, আত্মনির্ভরশীলতা এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করাই তার মূল লক্ষ্য। মহিমা বিশ্বাস দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ, পরামর্শ, নেটওয়ার্কিং এবং সামাজিক সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। বিশেষ করে পিছিয়ে পড়া ও নতুন উদ্যোক্তা নারীদের পাশে দাঁড়ানোই তার কাজের প্রধান প্রেরণা।

শুধু উদ্যোক্তা উন্নয়নেই সীমাবদ্ধ নয়, সমাজসেবী ও পরোপকারী মানুষ হিসেবেও মহিমা বিশ্বাস এর পরিচিতি বিস্তৃত। দুঃস্থ নারী, অসহায় পরিবার, শিক্ষাবঞ্চিত শিশু এবং সংকটাপন্ন মানুষের পাশে তিনি নিয়মিতভাবে দাঁড়িয়েছেন। নীরবে, প্রচারের বাইরে থেকে করা তার অনেক মানবিক উদ্যোগ আজ সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে।

তার এই বহুমাত্রিক অবদান ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে সম্প্রতি শেরে-বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ ও ইন্ডিয়া বাংলাদেশ কালচারাল কাউন্সিল যৌথভাবে তাকে “আলোকিত নারী” সম্মাননা প্রদান করা হয়।

মহিমা বিশ্বাস এর পথচলা প্রমাণ করে, দৃঢ় মনোবল, সৎ উদ্দেশ্য ও মানুষের জন্য কাজ করার মানসিকতা থাকলে একজন নারী একই সঙ্গে উদ্যোক্তা, সমাজনেত্রী ও মানবতার দূত হতে পারেন।তিনি চান, দেশের প্রতিটি প্রান্তের নারী উদ্যোক্তারা একটি শক্ত নেটওয়ার্কের মাধ্যমে এগিয়ে যাক, স্বাবলম্বী হোক এবং সমাজে নেতৃত্ব দিক।

আলোকিত এই নারীর পথচলা নিঃসন্দেহে আগামী দিনের বাংলাদেশে নারী নেতৃত্ব ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিজস্ব প্রতিবেদক

Times.com.bd

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments